বৃহস্পতিবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া জেলা থেকে ভার্চুয়ালি বীরভূম জেলার একাধিক রাস্তা তৈরীর জন্য শুভ উদ্বোধন করেন। সিউড়ি DRDC হল থেকে প্রতীকী হিসাবে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বীরভূম জেলা জেলাশাসক সহ একাধিক বিধায়করা ও জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।