অফিস কক্ষে মদের বোতল খুলে উদ্যাপনের একটি ভিডিওকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওর সঙ্গে দাবি করা হয়েছে, ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কামনারা স্কুল পরিদর্শকের (এসআই) অফিসের। পোস্টে আরও দাবি করা হয়েছে, ওই দিন ৪০ হাজার টাকার বই বিক্রির পর অফিসের মধ্যেই উদ্যাপন করা হচ্ছিল। তবে পলাশী বার্তা এই ভাইরাল ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ভিডিওটির স্থান, সময় এবং তাতে করা দাবির সত্যতা সম্পর্কে এখনও কোনও সরকারি নিশ্চিতকরণ মেলেনি।এ বিষয়ে জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) দফতর সূত্রে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখা হবে। তদন্তের পরই বিষয়টি সম্পর্কে স্পষ্ট জানানো সম্ভব হবে।
#পলাশীবার্তা #bardhman_news #PurbaBardhaman #vairalpost #vairalvideo #LikeFollowShare