বরাবাজার: ৪৫ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন ঢেলাতবামু, স্তব্ধ ব্যাঙ্কিং পরিষেবা
বিগত ৪৫ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বরাবাজার ব্লকের ঢেলাতবামু অঞ্চলের প্রায় সব কটি গ্রাম। গত বুধবার বিকেলে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে জেলার বিভিন্ন স্থানে বড় বড় গাছ এবং ইলেকট্রিক পোল ভেঙে যাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে পুরো এলাকা। বন্ধ হয়ে গিয়েছে ব্যাংকিং এর মত গুরুত্বপূর্ণ পরিসেবা। এমনকি খাবারের দোকানদাররাও রয়েছে চরম সমস্যায়। বিপাকে পড়ছে মানুষজন। বিদ্যুৎ দপ্তরের নিকট ও সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না কখন চালু হবে বিদ্যুৎ পরিষেবা।