পি এইচ ই দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে মঙ্গলবার বিকেল তিনটে থেকে হাড়োয়া ব্লকের হাড়োয়া পঞ্চায়েতের সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।পঞ্চায়েত এলাকায় প্রতিটি বাড়িতে বাড়িতে জলের পাইপলাইন সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েতের প্রধান কাজল দাস,উপ -প্রধান সিরাজুল ইসলাম,শ্যামাপদ মূখার্জী সহ পঞ্চায়েত সদস্যরা।