শিলচরে শিশু উদ্ধার, ৬ জন গ্রেপ্তার
শিলচরে শিশু বিক্রির অভিযোগের তদন্তে পুলিশের বিশেষ অভিযানে প্রায় আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটিকে প্রয়োজনীয় সুরক্ষা ও আইনি প্রক্রিয়ার আওতায় রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।