শনিবার সকালে মন্তেশ্বর ব্লকের অন্তর্গত পিপলন অঞ্চলের করন্দা গ্রামে সামন্ত পরিবারের উদ্যোগে শ্মশান কালীর নবনির্মিত মন্দিরের উদ্বোধন করা হয়। সামন্ত পরিবারের পক্ষ থেকে জানা যায় আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে। এতদিন ছোটো মন্দিরে পুজো হত । আসন্ন কালীপুজোতে শ্মশান কালীর নবনির্মিত মন্দিরে পুজো হবে।