কালীপূজো উপলক্ষে ভাতার থানায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় স্থানীয়দের। কর্মসূচি শুরু হলো মঙ্গলবার আটটার সময়। শতাধিক বছরের রীতি মেনে ভাতার থানায় গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে কালীপুজো। আর এই পুজো উপলক্ষে তিন দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গ্রাম রক্ষী বাহিনী। আজ এলাকার বেশ কয়েকটি স্কুলের কচিকাঁচারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন ভাতারের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষ।