সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে শনিবার বিকালে মেমারি পুরাতন বাসস্ট্যান্ডে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়ান দিবস উপলক্ষে সাম্প্রদায়িক বর্বরতার বিরুদ্ধে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এদিন জ্যোতি বসুর কর্ম জীবনের মুল্যায়ন করে বক্তব্য রাখেন।