রায়গঞ্জ: পরপুরুষের সাথে মায়ের সম্পর্কের প্রতিবাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছেলে, চাঞ্চল্য রায়গঞ্জের বীরনগরে, তদন্তে পুলিশ
পরপুরুষের সাথে মায়ের সম্পর্কের প্রতিবাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছেলে, চাঞ্চল্য রায়গঞ্জের বীরনগরে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ, শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত ওই ছেলের নাম অনিকেত সিং, বয়েস আনুমানিক ২৫ বছর, বাড়ি রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়। সে রায়গঞ্জের বীরনগরে ভাড়া বাড়িতে থাকতো। পরিবারের দাবী বৃহস্পতিবার গভীর রাতে তারা খবর পান ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক।