শুক্রবার রাতে মন্তেশ্বর বিধানসভার অধীনে বর্ধমান কালনা রোডে জোতরাম থেকে অবৈধ চোলাই মদ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জোতরাম এলাকায় হানা দিয়ে অভিযান চালিয়ে দেখে এক ব্যক্তি অবৈধ ভাবে চোলাই মদ বিক্রী হচ্ছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করলে কোন বৈধ মদ বিক্রীর কাগজ দেখাতে না পারায় ৩০ লিটার চোলাই মদ সহ মদ বিক্রেতা কে গ্রেফতার করে পুলিশ থানায় ধরে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম স্বপন কিস্কু,।