রায়গঞ্জ: কৃতিদের কুর্নিশ, রায়গঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে মোহিত সেনগুপ্ত
উত্তর দিনাজপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানালেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের গান্ধী ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষানুরাগী ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। কৃতি পড়ুয়াদের হাতে স্মারক, উত্তরীয় ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। মোহিত সেনগুপ্ত বলেন, মেধাবী ছাত্র-ছাত্রীদের এই সাফল্য শিক্ষার ক্ষেত্রে আরও অগ্রগতি আনবে।