রায়গঞ্জ: দুপুরে রাতের অন্ধকার! বজ্র-বিদ্যুৎ ও ঝড়-বৃষ্টিতে স্তব্ধ রায়গঞ্জের জনজীবন
দিনের বেলায় হঠাৎ অন্ধকার নেমে এসে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে রায়গঞ্জের জনজীবন। রবিবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ শুরু হওয়া এই বৃষ্টির সঙ্গে শহর ও গ্রামাঞ্চলে ঝড়ের দাপটও দেখা যায়। তীব্র দমকা হাওয়ায় বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে। বজ্রপাতের আশঙ্কায় আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যান চলাচলে সমস্যা হয়। বহু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তি বাড়ে স্থানীয় বাসিন্দাদের।