মানবাজার ১: মানবাজার-১ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
মানবাজার-১ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস।শনিবার বিকেল পাঁচটা নাগাদ মানবাজার এক নম্বর ব্লকের সভাগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বার্তার পরেই প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপরেই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার-১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক,মানবাজার এক নম্বর ব্লক কৃষি অধিকর্তা।