অসুস্থ অবস্থায় এসআই আর শুনানিতে হাজিরা দিলেন ৮০ বছরের বৃদ্ধা সোনাভান বিবি। বুধবার লাঠি হাতে পুত্রবধূর সাথে দেগঙ্গা পঞ্চায়েত সমিতিতে হাজিরা দেন তিনি। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় সোনাভানকে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। সোনাভানের বাড়ি নুরনগর গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙ্গা গ্রামে। বার্ধক্য জনিত কারণে এমনিতেই অসুস্থ। নুইয়ে পড়েছে কোমর। তার উপর কানেও কম শোনেন। ভোটার তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন ৮০ বছরের বৃদ্ধা সোনাভান। তি