বাঘমুণ্ডী: বিজেপির জয়ে উল্লাসে মাতল বাঘমুন্ডির রেরেংটাঁড় এলাকাতে
বিজেপির জয়ে উল্লাসে মাতল বাঘমুন্ডির রেরেংটাঁড়। সোমবার দুপুর ১২ টা নাগাদ বাঘমুন্ডি ব্লকের রেরেংটাঁড় সাধু আশ্রম থেকে বিজেপির বিজয় মিছিল শুরু হয়ে পুরো গ্রাম ঘুরে নীলটাঁড় গ্রামে পরিক্রমা করে পুনরায় রেরেংটাঁড়ে এসে শেষ হয়। মিছিলের সঙ্গে ঝালমুড়ি বিতরণ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বিজেপি নেতা রাকেশ মাহাতো, মন্ডল ৪ সভাপতি অরুন চন্দ্র মাঝি, ব্লক কো-কনভেনার বিজয় মোহন সিংহ সহ বিজেপি নেতৃত্বগণ।