সোমবার দুপুর ১২ ঘটিকায় বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহারায় মহোদয়া তেলিয়ামুড়া পুর পরিষদের কনফারেন্স হলে তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে আলোচনা করে। বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেঃমুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ তেঃমুড়া পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের কাউন্সিলররা।