রায়গঞ্জ: সরকার বদলের হাওয়ায় রায়গঞ্জেও, পুরসভার সামনে ভাঙা হোলো ‘বিশ্ব বাংলা’ লোগো
রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় ‘বিশ্ব বাংলা’ লোগো অপসারণের ধারাবাহিকতায় এবার রায়গঞ্জ পুরসভার সামনের লোগোটি ভেঙে ফেলা হল। মঙ্গলবার পুরসভার সামনে এই কাজ করা হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পৌর প্রশাসনের নির্দেশেই লোগোটি অপসারণ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাওয়া একই ছবির প্রতিফলন এবার রায়গঞ্জেও ধরা পড়ল।