রায়গঞ্জ: আয়ুষ্মান-অন্নপূর্ণায় মানুষের ভিড়, রায়গঞ্জে শিবিরে গিয়ে জানালেন মন্ত্রী
রায়গঞ্জ শহরের স্টেডিয়ামে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করলেন রাজ্যের দমকল ও শিক্ষা প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। সোমবার দুপুরে তিনি শিবিরে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিষেবার খোঁজখবর নেন। শিবিরের তিনটি টেবিলে সরকারি কর্মচারী অনুপস্থিত থাকায় বিস্ময় প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, শিবিরে আসা মানুষের মধ্যে আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে।