সাঁতুড়ি: সাঁতুড়িতে হুল দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত হলেন বিধায়িকা মামনি বাউরি
বিভিন্ন এলাকার পাশাপাশি মঙ্গলবার পুরুলিয়ার সাঁতুড়ির একাধিক স্হানে পালিত হল হুল দিবস। এদিন সাঁতুড়ির হাঁসডিমা মাঠে BJPর পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সাথে হুল দিবস পালন করা হয়।হাঁসডিমার মাঠে হুল দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এলাকার তথা রঘুনাথপুর বিধানসভার বিজেপির বিধায়িকা মামণি বাউরি,বিজেপি নেতা কাজল কৃষ্ণ সিনহা,মন্ডল সভাপতি সহ অন্যান্যরা।এছাড়াও সাঁতুড়ির তালবেড়িয়াতে অবস্হিত পন্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয়ে দিনটি পালন করা হয়।