রায়গঞ্জ: খুলি উদ্ধারের পর থেকেই আতঙ্ক, আমগাছে ঝুলন্ত দেহে চাঞ্চল্য কালিয়াগঞ্জে
শ্মশান লাগোয়া জমিতে মাটি কাটার সময় মানুষের মাথার খুলি বেরিয়ে আসার পর এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জের পান্ডব বিল এলাকায়। মৃতের নাম শচীন্দ্র সরকার(২৭)। পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। শুক্রবার বিকেলে বাড়ির অদূরে একটি আমগাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ দেহ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।