ঝালদা ১: ঝালদা শহরে নির্বাচনী প্রচারে সারলেন তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো
ঝালদা শহরে নির্বাচনী প্রচারে সারলেন তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো। অন্যান্য দিনের পাশাপাশি সোমবার তৃণমূলের দলীয় নেতৃত্বের সাথে বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো নির্বাচনী ভোট প্রচার করেন ঝালদা শহরের বিভিন্ন এলাকায়। প্রার্থীর সঙ্গে প্রচারে নেমেছিলেন স্থানীয় দলীয় নেতৃত্ব। এদিন বিভিন্ন এলাকাতে প্রচার করতে গিয়ে সাধারণ মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। সোমবার দুপুর ১২ টা নাগাদ সুশান্ত মাহাতো জানান সাধারণ মানুষজনের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।