গ্রামবাসিদের দাবিকে মান্যতা দিয়ে পথশ্রী -৪ প্রকল্পের মধ্য দিয়ে নতুন ঢালাই রাস্তার কাজের সূচনা হলো কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত অধিন দূর্গাপুর গ্রামে।শনিবার দুপুরে ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করা হয়।এদিনের রাস্তা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য,পঞ্চায়েত সমিতির সদস্যা অর্চনা বর্মণ,বিশিষ্ট সমাজসেবী উত্তম সরকার সহ বিশিষ্ট জনেরা।