রায়গঞ্জ: শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তীতে রায়গঞ্জে প্রভাতফেরি, বৃক্ষরোপণে সবুজের বার্তা
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রায়গঞ্জে প্রভাতফেরি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার সকালে রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত একটি প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। প্রভাতফেরি শেষে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জ টাউন সভাপতি সুমন নাথ। তিনি ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও দেশগঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন।