শিশির সাথী ফাউন্ডেশনের উদ্যোগে রান ফর ইউথ অনুষ্ঠিত হলো শহর বর্ধমানের গোলাপবাগ হতে পুলিশ লাইন পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার। শিশির সাথী ফাউন্ডেশনের পক্ষ থেকে রাসবিহারী হালদারের নেতৃত্বে এই কর্মযজ্ঞ। রবিবার সকাল আটটায় রান ফর ইউথ শুরু হয়। এদিনই সকাল দশটায় পুরস্কার তুলে দেওয়া হয় সমস্ত প্রতিযোগী সহ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী হাতে। উপস্থিত থাকেন রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ মহাশয়। প্রায় ১৫০০ প্রতিযোগী এদিন অংশগ্রহণ করে এই রান ফর ইউথ ম্যারাথনে।