পুরুলিয়া ২: আজ থেকেই পুরুলিয়ায় শুরু হল 'হোম ভোটিং'। জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে ভোটের সামগ্রী নিয়ে রওনা দিলেন পোলিং অফিসার,
আজ থেকেই পুরুলিয়ায় শুরু হল 'হোম ভোটিং'। জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে ভোটের সামগ্রী নিয়ে রওনা দিলেন পোলিং অফিসার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুরুলিয়ায় বাড়িতে বসে এবার ভোট দেবেন ৫,৫৮৮ জন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যে সকল ভোটারদের ৮৫ বছরের বেশি বয়স। সেই সঙ্গে যারা বিশেষভাবে সক্ষম তারা নিজের বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বসে ভোট দেওয়া ৫,৫৮৮ জন ভোটারের মধ্যে ৪০১৯ জন ৮৫ বছরের উর্ধ্বে।