রায়গঞ্জ: বিয়ের পনের টাকা না দেওয়ার নাবালিকা বধুকে খুনের অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের বালিরপর গ্রামে
বিয়ের পনের টাকা না দেওয়ার নাবালিকা বধুকে খুনের অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের বালিরপর গ্রামে। রবিবার রাতে মৃতের পরিজনেরা দোষীদের শাস্তির দাবীতে রায়গঞ্জ থানার দারস্থ হন। পরিবার সুত্রে জানা গেছে মৃত নাবালিকা গৃহবধুর নাম মাইনুরা খাতুন, বয়েস আনুমানিক ১৭ বছর, শ্বশুরবাড়ি গৌড়ী গ্রাম পঞ্চায়েতের বালিরপর গ্রামে, বাপের বাড়ি বাহিন গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামে। পরিজনেদের অভিযোগ এদিন সকালে তারা জানতে পারেন তাদের মেয়ের মৃত্যু হয়েছে। তার গলায় দাগ ছিল৷