আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে বাগদা এলাকা থেকে এক মহিলাকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ২১ তারিখে বাগদা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত নেমে বাগদা থানার পুলিশ গতকাল বাগদা এলাকা থেকে এই মহিলাকে গ্রেফতার করে। ধৃত কে আজ দুপুর একটা নাগাদ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ নাম পরিচয় গোপন রেখেছে।