রায়গঞ্জ: জগদীশপুরে গেরুয়া ঝড়, তৃণমূল-সিপিআইএম ছেড়ে ৪০ পরিবারের বিজেপিতে যোগদান
হেমতাবাদ বিধানসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বিজেপির সাম্প্রতিক যোগদান কর্মসূচি। মঙ্গলবার সন্ধ্যায় জগদীশপুর এলাকায় সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় ৪০টি পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। বিজেপি নেতা কমল সরকারের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উত্তম চ্যাটার্জী, নাসির খানসহ অন্যান্য নেতৃত্ব। জানা গেছে, বিজেপি প্রার্থী হরিপদ বর্মনের সমর্থনেই এই যোগদান হয়েছে।