গুসকরার গর্ব হামিরা আনসারিকে অবশেষে তার নিজের মাঠেই সংবর্ধনা জানালেন কোচ বিনয় রায় ও ক্লাবসাথীরা। ১৬ই নভেম্বর কলকাতার টাউন হলে IFA-র অনুষ্ঠানে রাজ্যের সেরা সহকারী রেফারি নির্বাচিত হওয়ার পর থেকেই হামিরাকে বিভিন্ন সংগঠন ও মানুষজন সংবর্ধনা জানিয়ে আসছিলেন। তবে নিজের মাঠে, নিজের দলের কাছ থেকে সংবর্ধনা পাওয়ার অপেক্ষা ছিল তার মনে। শনিবার প্র্যাকটিস শেষে কোচ ও সতীর্থদের আয়োজনে ফুল, উত্তরীয়, স্মারক ও ট্রফি দিয়ে হামিরাকে সম্মান জানানো হয়।