শুক্রবার ভাতার স্কুল মাঠে বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এবছর প্রথম ভাতার স্কুল মাঠে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ প্রতিদিন আসছেন মেলায়। গত দুদিন আগে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।