মুর্শিদাবাদ জেলার ভরতপুরে হৃদয়বিদারক পরিণতি, রাত জেগে দেহ উদ্ধার গ্রামবাসির। ভরতপুর থানার রুহা গ্রামে ময়ূরাক্ষী নদীতে তলিয়ে যাওয়া এক বালকের দেহ উদ্ধার করল গ্রামবাসিরা। প্রায় ১৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর নদী থেকে ওই বালকের দেহ উদ্ধার হয়।প্রসঙ্গত, সোমবার সকালে স্নান করতে গিয়ে সূর্য মাঝি নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ভরতপুর ১ ব্লকের প্রশাসনিক আধিকারিকরা। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও স্পিডবোট নিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালান।