জয়দেব কেন্দুলীর মকর ভাঙ্গা মেলায় দ্বিতীয় দিনে প্রশাসনের কঠোর নজরদারিতে দোকানদাররা দোকান তুলতে ব্যস্ত সেই ছবি দেখা যায় বিকাল পাঁচটা নাগাদ। গত ১৩ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত সরকারিভাবে জয়দেব কেন্দুলির মকর সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয় এবং আজ ভাঙ্গা মেলার দ্বিতীয় দিন।অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা এড়াতে ভাঙ্গা মেলায় প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।