আজ সোমবার ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবস, দিনটিকে যুব দিবস হিসেবে পালন করা হয়। এদিন সন্ধ্যা প্রায় নটা নাগাদ খড়গপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। ওয়ার্ডের কাউন্সিলর কবিতা দেবনাথ এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীজীর মূর্তি উন্মোচন করা হয়, উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা সহ অন্যান্যরা।