পুরুলিয়া ২: অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলাশাসকের কাছে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ডেপুটেশন
পুরুলিয়া শহরে ভারী যানবাহনের যাতায়াতের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে জেলাশাসকের দফতরে ডেপুটেশন জমা দিল ট্রাক চালক সংগঠন ‘অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর পুরুলিয়া জেলা শাখা। মঙ্গলবার সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া প্রশাসনের কাছে তুলে ধরেন। সংগঠনের সদস্যদের অভিযোগ, আগে পুরুলিয়া শহরে দিনে ভারী যানবাহনের প্রবেশে নো-এন্ট্রি থাকলেও রাতে চলাচলে কোনো বাধা ছিল না।