ইটাহার: ব্রাউন সুগার হাত বদলের ছক বাঞ্চাল! ইটাহারের আমপাড়া থেকে গ্রেপ্তার দুই জন, উদ্ধার ৪৩ গ্রাম নিষিদ্ধ মাদক
ব্রাউন সুগার হাত বদলের ছক বানচাল। গ্রেপ্তার দুই কারবারী। পলাতক ক্রেতা। উদ্ধার প্রায় ৪৩ গ্রাম নিষিদ্ধ মাদক। শুক্রবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের ৩ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত রাজু শেখ ও হজরত আলির বাড়ি ইটাহারের আমপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন থেকে আমপাড়া এলাকায় ব্রাউন সুগারের রমরমা কারবের অভিযোগ উঠেছে। চেকপোষ্ট সংলগ্ন আমপাড়া থেকে আগেও একাধিক ব্যক্তি এই কারবারের সঙ্গে যুক্ত থাকার ঘটনায় গ্রেপ্তার হয়েছে।