বাৎসরিক ঈসালে সওয়াব অনুষ্ঠিত হলো দেগঙ্গা ব্লকের হাজিপুর সাহা আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা। শনিবার সকালে ১১ টা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এই উপলক্ষে গজল কেরাত সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের ঈসালে সওয়াবে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কারী আলহাজ মাওলানা মুফতি একরামুল ইসলাম। কোরআন হাদিসের আলোকে জ্ঞানগর্ভ আলোচনা করেন তিনি। বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন তিনি।মাদ্রাসার প্রধান শিক্ষক রুহুল আমি