মৃতের নাম রামপদ দুলে(৫৫)। বর্ধমান থানার কাঁটরাপোতায় তাঁর বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার স্থানীয় একটি রাইস মিল এর কাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে, বর্ধমান থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সোমবার দুপুর সাড়ে তিনটা নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বর্ধমান মেডিকেলে।