ঝাড়গ্রাম জেলার নতুন জেলাশাসক আকাঙ্কা ভাস্করকে বৃহস্পতিবার বিকেলে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি। জানা গেছে,ঝাড়গ্রাম জেলার নতুন জেলাশাসক হলেন আকাঙ্কা ভাস্কর (IAS)।আসন্ন বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরুর আগেই বড়সড় প্রশাসনিক রদবদল ঘোষণা করেছে নবান্ন। সোমবার এক নির্দেশিকায় রাজ্যের দশটি জেলার জেলাশাসককে বদলি করা হয়েছে।