বর্তমান যুব সমাজ মোবাইলে ব্যতিব্যস্ত। মোবাইলের আশক্তিতে খেলাধুলা বা শরীরচর্চা থেকে একপ্রকার মুখ ফিরিয়ে নিয়েছে যুবসমাজ। সেই সমস্ত ঘটনার কথা মাথায় রেখে এবং বিগত ৩৫ বছর ধরে মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের শ্যামনগর গ্রামে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার বুধবার ছিল চূড়ান্ত পর্বের খেলা। শ্যামনগর তরুণ সংঘের পরিচালনায় এই খেলাকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা ছিল একেবারে আকাশ ছোঁয়া।