রঘুনাথপুর ১: আড়রা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বাইরে গণধোলাই,পুলিশ উদ্ধার করল তৃণমূল প্রধানকে,পরে গ্রেফতার
সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর তৃণমূল পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে জনরোষের মুখে গণধোলাইয়ের শিকার হলেন। পুরুলিয়ার রঘুনাথপুর এক নম্বর ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তথা রঘুনাথপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি তুফান রায়।গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বাইরে বুধবার উত্তেজিত জনতার গণধোলাই এর শিকার হয় পঞ্চায়েত প্রধান।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আদ্রা থানার পুলিশ।