কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর আসার সময় একটি গো গো গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের হরিণবাড়ির কাছে একটি পুকুরে উল্টে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সন্ধ্যা নাগাদ একটি গো গো গাড়ি পাঁচ জন যাত্রী নিয়ে সাগরের কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের দিকে আসছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে হরিণমারীর কাছে একটি পুকুরে গাড়িটি উল্টে পড়ে, এবং ওই গাড়িতে থাকা পাঁচ জন যাত্রীকে গাড়ি থেকে উদ্ধার করে এলাকাবাসী তাদের চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হসপিটালে পাঠানো হয়।