রায়গঞ্জ: “মাছে-ভাতে বাঙালি” বার্তা বিজেপির, রায়গঞ্জে তিনশো মানুষকে মাছ-ভাত ভোজ
রায়গঞ্জ ব্লকের ২ নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল মাছ-ভাত ভোজ। শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৌশিক চৌধুরী। তিনি বলেন, বিজেপি কখনও বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করবে না। বিধানসভা ভোটের আগে ছড়ানো অপপ্রচারের জবাব দিতেই এই আয়োজন বলে দাবি দলের। এদিন প্রায় তিন শতাধিক কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দা মাছ-ভাতের মধ্যাহ্নভোজে অংশ নেন। অনুষ্ঠানে বিজেপির মণ্ডল ও ওয়ার্ড স্তরের নেতারাও উপস্থিত ছিলেন।