বরাবাজার: পুরুলিয়া জেলার সবকটি আসনে বিজেপির প্রার্থীরা জয়ী হবে বরাবাজার থেকে দাবি বিজেপি নেতৃত্বের
মোট ভোটারের প্রায় সর্বোচ্চ শতাংশ পোল হওয়ায় খুশির হাওয়া বিজেপিতে, বান্দোয়ান বিধানসভা এলাকা সহ পুরুলিয়া জেলার প্রায় সবকটি আসনে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি প্রার্থীরা সানন্দে এমনই দাবি তুলছেন, ঝাড়গ্রাম জেলা বিজেপির সদস্য তথা বিজেপির বান্দোয়ান মন্ডল ২ এর প্রাক্তন সভাপতি নিশা পতি মাহাতো ও জেলা সম্পাদিকা মনি মাহাতো এবং মহিলা মোর্চা নেত্রী নীলা মাহাতো। সোমবার বিকেলে বরাবাজার দলীয় কার্যালয় থেকে এমনই দাবি তোলেন তাঁরা।