শুক্রবার নিউটাউনের ইকোপার্কে পর্যটকদের জন্য যোগ হল নতুন আকর্ষণ। শুক্রবার বিকেল ৪টা নাগাদ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে উদ্বোধন হল এক অভিনব ‘বইক্যাফে’—যেখানে প্রকৃতির সবুজ পরিবেশে বসে মিলবে বই পড়ার সুযোগ, সঙ্গে কফির সুবাসে মন ভাল করার পরম সঙ্গ। ইকোপার্কে আগত দর্শনার্থীদের জন্য এটি নিঃসন্দেহে এক নতুন অভিজ্ঞতা। আধুনিক সাজসজ্জার এই বইক্যাফেতে রয়েছে পড়াশোনার উপযোগী শান্ত পরিবেশ, বইয়ের সংগ্রহ,