ইসলামপুর: অনাস্থায় প্রধান পদ হারালেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন, কড়া পুলিশি নিরাপত্তায় সম্পন্ন অপসারণ প্রক্রিয়া
অনাস্থায় প্রধান পদ হারালেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন, কড়া পুলিশি নিরাপত্তায় সম্পন্ন অপসারণ প্রক্রিয়া উত্তর দিনাজপুর জেলার আগডিমটি-খন্তি গ্রাম পঞ্চায়েতে বড় রাজনৈতিক পালাবদল। অনাস্থা প্রস্তাবের জেরে প্রধান পদ থেকে অপসারিত হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন। বুধবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধান অপসারণের প্রক্রিয়া সম্পন্ন হয়। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, মোট ২৮ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ১৯ জন সদস্য অনাস্থ