ভোটার তালিকায় নাম বাদ পড়া ও ‘এসআইআর’ (SIR) ভুক্ত ৬০ লক্ষ নাগরিককে মূল তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১টায় উত্তর ২৪ পরগনার হাসনাবাদ বিডিও অফিসে বিক্ষোভ দেখালো আইএসএফ। তাঁদের দাবি, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণা করা চলবে না। আইএসএফ চেয়ারম্যান মুসা কালিমুল্লা অভিযোগ করেন, চক্রান্ত করে বহু নাম বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, ২০২৬-এর নির্বাচনে মানুষ এর জবাব দেবে। হার-জিতের তোয়