বাংলার ভোট রক্ষা শিবিরের ৪৭ নম্বর মালতিপুর বিধানসভা কেন্দ্রে আজ সন্ধ্যা ছ'টা নাগাদ এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল-২ নং ব্লকের সভাপতি সহ এলাকার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সভায় আগামী নির্বাচনের প্রস্তুতি, ভোট সুরক্ষা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় কর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে সভায় যোগ দেন এবং সংহতির বার্তা দেন।