বাঘমুণ্ডী: গাড়ির দুটি টায়ার বাস্ট হয়ে মারুতিসুজুকি দুমড়ে মুছড়ে একাকার! রেহাই পেল চালক, সুইসা চলাকার ঘটনায় চাঞ্চল্য
গাড়ির দুটি টায়ার বাস্ট হয়ে দুর্ঘটনার কবলে চালক সহ মারুতিসুজুকি গাড়ি ফের একবার পথ দুর্ঘটনার মর্মান্তিক চিত্র সামনে এলো । বুধবার দুপুর একটা ত্রিশ নাগাদ কালিমাটি সুইসা রাস্তার মাঝে ছোট নদীর কাছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায় কালিমাটি থেকে তুন্তুড়ী আসার পথে আচমকায় গাড়িটির দুটি চাকা বাস্ট হয়ে যায়। যার ফলে মারুতি সুজুকি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিকবার পাল্টি মেরে গাড়িটি দুমড়ে মুছড়ে একাকার হয়ে যায়