মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি - ২ নং ব্লকের পাহাড়হাটি বাবুরাম উচ্চ বালিকা বিদ্যালয়ে বসলো "একদিনের বইমেলা"- র আসর। স্কুল প্রাঙ্গণে সুন্দর করে সাজানো হয়েছে বইয়ের দোকান, ফুড স্টল, আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী এবং কুমুদ রঞ্জন মল্লিক মঞ্চ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।