পুরুলিয়া ২: অবশেষে ৫ দিন পর কর্মবিরতি তুলে নিল পুরুলিয়া পৌরসভার অস্থায়ী সাফাইকর্মীরা নিয়মিত বেতন প্রদান এবং বেতন বৃদ্ধির দাবিতে
অবশেষে ৫ দিন পর কর্মবিরতি তুলে নিল পুরুলিয়া পৌরসভার অস্থায়ী সাফাইকর্মীরা । নিয়মিত বেতন প্রদান এবং বেতন বৃদ্ধির দাবিতে গত শুক্রবার থেকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন অস্থায়ী কর্মীরা। লাগাতার কর্মবিরতির জেরে শহরের প্রতিটি রাস্তায় আবর্জনার পাহাড় জমেছিল । পচা দুর্গন্ধে নাজেহাল হচ্ছিল সাধারণ মানুষ । বর্ষায় নালা নর্দমা পরিষ্কার না হওয়ায় রাস্তার উপর দিয়ে বইছিল জল । অবশেষে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সদর্থক আলোচনা হওয়ায় ৫ দিন পর কর্মবিরতি থেকে সরে এলেন অস্